বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৬ এপ্রিল ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ট্রলির ধাক্কায় ২ নারীসহ তিনজন আহত

সিনিয়র করেসপন্ডেন্ট: সাতক্ষীরার শ্যামনগরে ইট বহনকারী ট্রলির ধাক্কায় দুই নারীসহ তিন পথচারী মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোয়ালিয়া ফ্রেন্ডশীপ হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মুমূর্ষু অবস্থায় ভারতী রানী (৬০)কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা অন্যরা হলেন, কনিকা রানী (৩৫) ও ভ্যানচালক আবু সাঈদ (৩৫)। তারা যথাক্রমে শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামের মৃত নিতাই মন্ডলের স্ত্রী, পুত্রবধূ ও বাদঘাটার মোসলেম গাজীর ছেলে।

ভারতী রানীর ছেলে অনিমেশ মন্ডল জানান, গরু মোটাতাজাকরণ প্রকল্পের প্রশিক্ষণে অংশ নিতে তার মা ও বৌদি শ্যামনগরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এসময় পিছন দিক থেকে আসা ইট বহনকারী ট্রলির ধাক্কায় ভ্যান উল্টে রাস্তার মধ্যে পড়ে যাওয়া অবস্থায় আহতরা ট্রলিসহ ইটের নিচে চাপা পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মিলন হোসেন জানান, ভ্যানচালক আবু সাঈদের পাজরের হাড় ও কনিকার পা ভেঙে গেছে। তবে ভারতী রানীর পা কয়েক খন্ড হয়ে যাওয়ার পাশাপাশি লম্বালম্বি চামড়া
ছাড়িয়ে যাওয়ায় তাকে সংকটাপন্ন অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে উপপরিদর্শক রিপন ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর ইটের ট্রলিটি আটক করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০