বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কঙ্গোয় কারাগার থেকে পালানোর চেষ্টায় ১২৯ বন্দি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় কারাগার থেকে বন্দিরা পালিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় অন্তত ১২৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকমিন শাবানি এ তথ্য জানিয়েছেন।

রাজধানী কিনশাসায় অবস্থিত মাকালা কারাগারটি কঙ্গোর বৃহত্তম বন্দিশালা হিসেবে পরিচিত। গত সোমবার সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কয়েদিরা। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেকে হতাহত হন।

জ্যাকমেইন শাবানি এক ভিডিওবার্তায় বলেছেন, প্রাথমিক হিসাবে ১২৯ জন মারা গেছেন, যাদের মধ্যে ২৪ জনকে সতর্ক করার পরে গুলি করা হয়েছিল। এছাড়া আহত হয়েছেন আরও ৫৯ জন।

কঙ্গোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, এই ঘটনার সময় কয়েকজন পদপিষ্ট বা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। ধর্ষণের শিকার হয়েছেন বেশ কয়েকজন নারী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ২টার দিকে কারাগারে গোলাগুলি শুরু হয় এবং তা কয়েক ঘণ্টা স্থায়ী হয়েছিল।

দাদ্দি সোসো নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরের দিকে তিনি নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে মরদেহগুলো নিয়ে যেতে দেখেছিলেন।
এদিন কতজন বন্দি পালিয়ে গেছে বা পালানোর চেষ্টা করেছিল তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে সোমবার মধ্যরাতে সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া জাতীয় টেলিভিশনে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০