বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ মে ২০২৩, ৩:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি এফবিজেও’র

ডেস্ক রিপোর্ট: সাংবাদিক নির্যাতন বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)।

বুধবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

মানববন্ধনে এফবিজেও-এর চেয়ারম্যান এস এম মোর্শেদ বলেন, সাংবাদিকদের ওপর ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হচ্ছে। অথচ আইনমন্ত্রী বলেছেন, এই আইনটি সাংবাদিকদের জন্য নয়। তাহলে এই আইনের অধীনে যেসব সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দেওয়া হোক।

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারে প্রেস কাউন্সিলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রেস কাউন্সিল থাকা সত্ত্বেও সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনের অপপ্রয়োগ হচ্ছে। তাই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে প্রেস কাউন্সিলকে এগিয়ে আসা প্রয়োজন।

সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন জানিয়ে এফবিজেও-এর চেয়ারম্যান বলেন, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য একটি বাজেট থাকে। আমরাও চাই সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য সরকারের তরফ থেকে একটি বাজেট দেওয়া হোক। এতে সাংবাদিকরা পেশাদারত্বের জায়গায় আরও দক্ষ হয়ে উঠবেন।

মানববন্ধন কর্মসূচিতে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

১

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

৩

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৪

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

৫

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

৬

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

৭

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

৮

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

৯

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১০

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১১

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১২

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১৩

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৪

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৫

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

১৬

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

১৮

এইচএসসি সাপ্লিমেন্টারির ফরমপূরণ কবে? ফি কত?

১৯

ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ

২০