বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ৬ জেলে কারাগারে

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ছয় জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) খুলনার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আজহারুল ইসলাম এই আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সুন্দরবন খুলনা রেঞ্জের ভোমরখালি টহল ফাঁড়ির আওতাধীন ছোট কুকুমারী খালে বিষ দিয়ে মাছ শিকাররত অবস্থায় তাদের আটক করে বনরক্ষীরা। এসময় তাদের নিকট থেকে ২টি নৌকা, ২টি ভেসালীজাল, বিষযুক্ত ৭০ কেজি মাছ ও ২টি বিষের বোতল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামের শহীদ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), হামিদ সরদারের ছেলে মিঠুন সরদার ওরফে লিটন সরদার (৩১), পল্লীমঙ্গল গ্রামের মৃত ছবেদ আলী মোড়লের ছেলে আবুল হোসেন (৫০), আইয়ুব গাজীর ছেলে কাজল গাজী (৩০), ছালাম সরদারের ছেলে মাছুম বিল্লাহ (২৭) ও জাহাঙ্গীর সরদারের ছেলে বাদশাহ (২০)।

ভোমরখালি বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, নিয়মিত টহলকালে কুকুমারী খালে বিষ দিয়ে মাছ শিকাররত অবস্থায় তাদের আটক করা হয়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!