বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেলনা প্লাস্টিক জমা দিয়ে গাছের চারা উপহার পেল বাজুয়াডাংগা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

oplus_2

ডেস্ক রিপোর্ট: ফেলনা প্লাস্টিক জমা দিয়ে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা উপহার পেল সাতক্ষীরা পৌরসভার বাজুয়াডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের এসব গাছের চারা উপহার দেওয়া হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী গাছের চারা উপহার পেতে শিশু শিক্ষার্থীরা বাড়ির আশপাশে দূষণ ঘটনো প্লাস্টিকের পট ও পলিথিনসহ অন্যান্য সামগ্রী কুড়িয়ে এনে জমা দেয়।

পরে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন বাজুয়াডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি আসাদ, সহকারী শিক্ষক আছমাতুন্নেছা শিলা, আবদুল্লাহ আল মামুন, গোপাল চন্দ্র আমিন, জাহিদ হাসান, রাফিজা খাতুন ও শশাংক সরকার, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান নীরব, সহসভাপতি মাসুদা জেরিন, অর্থসম্পাদক পরশ মনি, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, প্রচার সম্পাদক রাফিদ রাহি ও তামিম রোহান।

এসময় শিক্ষার্থীদের মাঝে রাধাচূড়া, পেয়ারা, কাঞ্চন, জলপাই, বকুল, বেলি, কদবেল, বয়রা, হরিতকি, আমলকীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পৌর কাউন্সিলর মারুফ আহম্মেদ বলেন, ‘দিন দিন বৃক্ষের সংখ্যা কমে যাচ্ছে। ফলে গ্রীষ্মকালে প্রচন্ড দাবদাহ ও বর্ষা মৌসুমে অনাবৃষ্টি দেখা দিচ্ছে। বিপরীতে গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। এছাড়া পরিবেশকে প্লাস্টিক দূষণ থেকেও মুক্ত করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১০

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১১

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১২

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৩

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৪

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৫

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

১৬

সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইলেন নারী

১৭

কেশবপুরে পরিবহন কাউন্টারগুলোতে নেই শৌচাগার, দুর্ভোগে যাত্রীরা

১৮

হাবিবুল ইসলাম হাবিবকে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুলেল শুভেচ্ছা

১৯

অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ডের দিনে বাংলাদেশের লক্ষ্য ১৯২

২০