বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ সেপ্টেম্বর ২০২৪, ২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় একই দিনে ভেঙে পড়লো ৩ সেতু

ডেস্ক রিপোর্ট: পানির তীব্র স্রোতে সাতক্ষীরার কলারোয়ায় একই দিনে ভেঙে পড়েছে বেত্রবতী নদীর তিন সেতু। এরমধ্যে একটি বেইলি ব্রিজ ও দুটি কাঠের।

এতে কলারোয়া উপজেলা সদর, পৌরসভার ৩টি ওয়ার্ড ও উপজেলার ছয়টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। একই সাথে কলারোয়ার সাথে যশোরের কেশবপুর, মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলা এবং সাতক্ষীরার তালা উপজেলার সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কলারোয়া পৌর এলাকার আসাদুজ্জামান জানান, গত বছরের আগস্টে উপজেলা ও পৌর সদরের প্রাণকেন্দ্র পশুহাট মোড়ের বেত্রাবতী নদীর উপর পাকা ব্রিজের নির্মাণকাজ শুরু হয়। আট মাস বন্ধ থাকার পর চলতি বছরের মে মাসে আবার কাজ শুরু হলে পুরানো ব্রিজটি ভেঙে ফেলে যাতায়াতের বিকল্প হিসেবে পাশে লোহার বেইলি ব্রিজ স্থাপন করা হয়। সেই বিকল্প বেইলি ব্রিজটিই হয়ে পড়ে উপজেলার জালালাবাদ, বাটরা, কয়লাসহ ছয়টি ইউনিয়ন ও পৌরসভার তিনটি ওয়ার্ডের মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম। বৃহস্পতিবার সেই বিকল্প ব্রিজটি পানির তোড়ে ধ্বসে যেয়ে রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ।

কলারোয়া পৌরসভার কাঁচাবাজার এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম জানান, পৌরসদরের তরকারি বা কাঁচা বাজার ও মাছ বাজার সংলগ্ন কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত সাঁকো কিছু দিন আগে ভেঙে যায়। এরপর সেটা সংস্কার করে যাতায়াতের উপযোগী করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে বেত্রবতী নদীর পানির ব্যাপক তোড়ে কাঠের সাঁকোটি মাঝখান থেকে ভেঙ্গে দু’খণ্ড হয়ে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাকো ব্যবহারকারী দু’পাড়ের মানুষ।

গোপিনাথপুর এলাকার আরিফ মাহমুদ জানান, পৌরসভার গোপিনাথপুর তারকনন্দী নামক স্থানের কাঠের বড় সেতুটির মাঝ বরাবর ভেঙে যেয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

কলারোয়া পৌরসভা সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার বুক চিরে বয়ে যাওয়া বেত্রবতী নদীর উভয় পাশে ৬টি করে মোট ১২টি ইউনিয়ন রয়েছে। ব্রিজগুলো ভেঙে যাওয়ায় পূর্ব পাশের ৬টি ইউনিয়ন ও পৌরসভার ৩টি ওয়ার্ডের সাথে পশ্চিম পাশের কলারোয়া উপজেলা সদর ও পৌর সদরসহ ৬টি ইউনিয়ন ও পৌরসভার ৬টি ওয়ার্ডের যোগাযোগ বহুলাংশে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে উপজেলার ওই ৬ ইউনিয়ন ও পৌরসভার ৩ ওয়ার্ডের মানুষ সহজে আর কলারোয়া উপজেলা সদরে আসতে পারছেন না। তেমনি নদীর এপারের ৬ ইউনিয়ন ও পৌরসভার ৬টি ওয়ার্ডের মানুষ ওপারে যেতে পারছেন না। এখন নদী পারাপার ও সড়ক যোগাযোগের একমাত্র পথ উপজেলা সদরের ৩ কিলোমিটার দূরে মুরারীকাটি হাইস্কুল সংলগ্ন পাকা ব্রিজটি।

সেতু মেরামতের বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ বলেন, আমরা কাঠের সেতু দুটো ব্যবহার উপযোগী করার উদ্যোগ নিচ্ছি। এক/দু’দিনের মধ্যে কাঠের সেতু দুটো সংস্কার করা হবে।

কলারোয়া পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, বেইলি ব্রিজটি সওজের আওতাধীন। আমরা সওজ কর্তৃপক্ষকে জানিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১০

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১১

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১২

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৪

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৫

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৬

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

১৭

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১৮

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১৯

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

২০
error: Content is protected !!