বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২১ নভেম্বর

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আগামী ২১ নভেম্বর। এ লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। ১, ২ ও ৩ অক্টোবর খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপত্তি দাখিল। ৮ অক্টোবর নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ৯ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিল। ১৪ অক্টোবর কার্যনির্বাহী পরিষদ কর্তৃক সংশোধনী পূর্বক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ১৬ অক্টোবর মনোনয়নপত্র সরবরাহ। ২০ অক্টোবর মনোনয়নপত্র দাখিল। ২২ অক্টোবর মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ। ২৩ ও ২৪ অক্টোবর মনোনয়নপত্র গৃহীত না হলে প্রধান নির্বাচন কমিশনারের নিকট আপত্তি দাখিল। ৩০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত তালিকা প্রকাশ। ৩ নভেম্বর আপত্তি নামঞ্জুর হলে কার্যনির্বাহী পরিষদে (নির্বাচনী ট্রাইব্যুনাল) আপিল দাখিল। ৫ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার। ৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২১ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মনোনয়নপত্র সরবরাহ ও দাখিলসহ সকল কার্যক্রম জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের দ্বিতীয় তলার নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এছাড়া ভোট গ্রহণ সমিতির ১নং ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, সিনিয়র আইনজীবী শফিকুল ইসলাম খোকন। এছাড়া অন্যান্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন, অ্যাড. ফেরদৌসি আরা লুসি, অ্যাড. তারক কুমার মিত্র, অ্যাড. আনিছুর কাদির ময়না, অ্যাড. খায়রুল বদিউজ্জামান, অ্যাড. এসএম মশিয়ার রহমান ও অ্যাড. কাজী আব্দুল্ল্যাহ আল হাবিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০