বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সাতক্ষীরায় উদীচীর কর্মসূচি

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সাতক্ষীরায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উদীচী।

বাংলাদেশের সকল গণতান্ত্রিক ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের পর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে উদীচী সাতক্ষীরা জেলা সংসদের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এসময় উদীচী শিল্পীরা বলেন, জাতীয় সংগীত বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন। ৫৩ বছর আগের একটি মীমাংসিত ইস্যু নিয়ে কেন এখন ষড়যন্ত্র হবে।

উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী মুখার্জি, জাসদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইদ্রিস আলী, সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, গণফোরাম নেতা আলীনূর খান বাবুল, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, কবি শুভ্র আহমেদ, ভাস্কর সুরেশ পান্ডে, সংগীত শিল্পী শহীদুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

১০

ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত

১১

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন

১২

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

১৪

বৃক্ষমেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সিদ্দিকীস গ্রীন টেকনোলজি

১৫

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাজাহান খানের পুরোনো ছবি, পাটওয়ারীর পোস্ট ঘিরে তোলপাড়

১৬

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

১৭

বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

১৮

‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

১৯

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

২০
error: Content is protected !!