বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ আগস্ট ২০২৩, ১২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

রিজাউল করিম: সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন।

মঙ্গলবার সকালে ব্যাটালিয়ান সদর দপ্তরে এই কর্মসূচির উদ্বোধন করেন ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

এসময় উপস্থিত ছিলেন, ৩৩ বিজিবির সহকারী পরিচালক মো. মাসুদ রানা, সুবেদার মেজর মো. ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে গরীব ও অসহায় ২০০ মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু ও লবণ বিতরণ করেন।

এছাড়া দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত

কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সমন্বয় সভা

বুড়ি ভদ্রা নদী খননের সুফল ম্লান হচ্ছে নেটজালে

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক সেনা কর্মকর্তা আটক

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

১০

কেইন তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না: পরীমণি

১১

ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

১২

সাতক্ষীরায় জেলি পুশকৃত ৮২০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস, একজনের জরিমানা

১৩

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

১৪

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

১৫

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

১৬

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

১৭

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

১৮

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

১৯

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

২০
error: Content is protected !!