বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৭ জানুয়ারি ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ারে বরিশাল

স্পোর্টস ডেস্ক: ফরচুন বরিশালের কাছে হেরে আগেরদিন প্রথম দল হিসেবে চলতি বিপিএল থেকে বিদায় নিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। আজ সোমবার তাদের দেখানো পথেই হাঁটলো খুলনা টাইগার্স। সেই বরিশালের কাছে হারলো তারাও। যদিও বিদায় এখনো হয়নি। তবে মেহেদী হাসান মিরাজের দল পড়ে গেছে যদি-কিন্তুর মারপ্যাঁচে। অন্যদিকে দুই ম্যাচ হাতে রেখেই কোয়ালিফায়ার (সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করা) নিশ্চিত হয়ে গেছে বরিশালের।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেট ১৮৭ রান করে খুলনা। জবাব দিতে নেমে ৫ বল আর ৫ উইকেট হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে বরিশাল।

বরিশালের জয়ে বড় ভূমিকা ডেভিড মালানের। ৩৭ বলে ৬৩ রানের (৮ চার ৩ ছক্কা) ঝোড়ো ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার। এই ম্যাচে বরিশালের দ্বিতীয় রান সংগ্রাহক তামিম ইকবাল। ২৫ বলে ২৭ রান করেন বরিশাল অধিনায়ক।

২৪ রান করে নেন দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। শেষ দিকে বরিশালের জয়ে অবদান ফাহিম আশরাফের। ৬ বলে পাকিস্তানি ব্যাটার তোলেন অপরাজিত ১৮ রান। অপর প্রান্তে থাকা আফগান ব্যাটার মোহাম্মদ নবি অপরাজিত থাকেন ১০ বলে ১৫ রানে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনার হয়ে উদ্বোধনী জুটিতে ৩৩ বলে ৪৭ রান করেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদী হাসান মিরাজ। ১৮ বলে ২৯ রান করেন মিরাজ।

দ্বিতীয় উইকেটে অ্যালেক্স রসকে নিয়ে ২০ বলে ৫২ রানের জুটি করেন নাইম। এরপর বাঁহাতি টাইগার ব্যাটার হাঁকান ফিফটি (২৭ বলে ৫ চার ৩ ছক্কায় ৫১ রান)।

আলেক্স রস ১৫ বলে ২০, আফিফ হোসেন ২৭ বলে ৩২, উইলিয়াম বসিস্টো ১৬ বলে ২০ রান করেন। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেন মাহিদুল হাসান অংকন। অপরাজিত ১২ বলে ২৭ রান করেন তিনি।

বল হাতে বরিশালের হয়ে ২ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। খুলনার হয়ে ২ উইকেট নেন আবু হায়দার রনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০