বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ জুন ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত তরুণের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলাম (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) ভোরের দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৩১ মে কলারোয়া হাসপাতালের পাশে তার উপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত মনিরুল ইসলাম কলারোয়ার গদখালি গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। সে ট্রাকের হেলপার হিসেবে কাজ করতো।

স্বজনরা জানান, মনিরুল ইসলামের কাছ থেকে ঝিকড়া দক্ষিণপাড়ার মিন্টুর ছেলে রানা (২০) একটি বাটন মোবাইল কেড়ে নেন। পরে চাইলে দুদিনেও ফেরত দেয়নি। এরপর ৩১ মে রাত ১০টার দিকে মোবাইল দেওয়ার কথা বলে মনিরুলকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। হাসপাতালের পাশের সড়ক পর্যন্ত পৌঁছালে সেখানে আগে থেকে থাকা রানা সেভেন আপের বোতল দিয়ে মাথায় আঘাত করেন। এসময় রানার সঙ্গে আরও ৭-৮ জন তরুণ ছিলেন। এদের গ্যাং রয়েছে।

আহত মনিরুলকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন।

কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, অভিযুক্ত রানাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০