বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ সেপ্টেম্বর ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেফতার ৩, চোরাই মোটরসাইকেল উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিকদের ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আমিনুর রহমান এ তথ্য জানান।

এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে শহরতলীর লাবসা বাইপাস এলাকা থেকে এবং কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কালিগঞ্জ থানার শংকরপুর গ্রামের মৃত আব্দুর জব্বার তরফদারের ছেলে ইয়ার আলী (৩২), একই এলাকার মোঃ দলিল উদ্দিন মোড়লের ছেলে মোঃ শাহিন আলম মোড়ল (৩২) ও আব্দুল জব্বার শেখের ছেলে মহিববুল্যাহ বাবু (২৮)।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান জানান, ডাকাত সর্দার ইয়ার আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, দস্যুতা, চুরিসহ বিভিন্ন থানায় ১৭টি মামলা চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে আদালত থেকে জারিকৃত ৫টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে। সম্প্রতি দেবহাটা থানার জগন্নাতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ এর বাড়িতে ডাকাতিসহ কালিগঞ্জ থানার ইউসুফপুর গ্রামের শাহীনুর রহমান গাজীর বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটে। এসব ঘটনায় দুইজন আহত হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় ইয়ার আলী জড়িত মর্মে এক সহযোগী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে ডাকাত ইয়ার আলী, মো. শাহিন আলম মোড়ল ও মহিববুল্যাহ বাবুকে গ্রেফতার ও তাদের স্বীকারোক্তি মোতাবেক তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!