বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ৫ এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়নের জোয়ার বইবে: এমপি আশরাফুজ্জামান আশু

রিজাউল করিম: সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরার ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাকক্ষে ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরার ৫ জন এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করলে সাতক্ষীরায় উন্নয়নের জোয়ার বয়ে যাবে। কোনো সন্ত্রাসী সাতক্ষীরার উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। ভোমরা স্থল বন্দরের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন বলেন, সকল ভেদাভেদ ভুলে সকলে এক কাতারে এসে কাজ করলেই উন্নয়ন সম্ভব।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন বলেন, সাতক্ষীরা তথা ভোমরা স্থলবন্দরের উন্নয়নে সব সহযোগিতা করা হবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান, ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আমির হামজা, সাংগঠনিক সম্পাদক দীপংকর ঘোষ, কাস্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আবু মুসা, কার্যকরী সদস্য মো. শাহানুর ইসলাম শাহিন।

এসময় সিঅ্যান্ডএফ এজেন্টস্ কর্মচারী অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি, ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতি ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০