বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ অক্টোবর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিসি নিয়োগে ঘুসের অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট: ডিসি নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ঘুস লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘জনপ্রশাসন সচিবকে নিয়ে একটি জাতীয় দৈনিকে একটা প্রতিবেদন এসেছে। এটা আমরা খতিয়ে দেখছি, এই রিপোর্টের সত্যতা কতটুকু। প্রতিবেদনে যে অভিযোগগুলো আসছে, সেগুলোও খতিয়ে দেখছি।’

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জনপ্রশাসন সচিবকে নিয়ে প্রতিবেদন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘এটা নিয়ে হাই লেভেল (উচ্চপর্যায়ের) একটা কমিটি হবে। এই কমিটিতে সিনিয়র কিছু সংবাদিককেও সম্পৃক্ত করতে চাচ্ছি। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেবো। আমরা আশা করবো, পত্রিকাগুলো তাদের সংবাদ উপস্থাপনে যেন কোনোরকম কুতথ্য না ছড়ায়।’

তিনি বলেন, ‘সংস্কারের নিমিত্তে গঠিত পাঁচটা কমিশন মোটামুটি চূড়ান্ত হয়েছে। শুধু ঘোষণা বাকি। একটা কমিশনের দু-একজনের নাম বাকি আছে। আমরা আশা করছি এক-দুদিনের মধ্যে সেটাও চূড়ান্ত হবে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘শনিবার এ সংলাপ শুরু হবে। প্রথমেই জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে সংলাপ হবে। এরপর ক্রমান্বয়ে অন্য দলের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

১

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

২

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৩

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৪

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

৫

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৭

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

৮

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

৯

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১০

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১১

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৩

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৪

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৫

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৬

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৭

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১৮

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

১৯

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০