বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৪ অক্টোবর ২০২৪, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলনে শিবির কর্মীকে পানিতে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে শিবির কর্মী আসাদুল্লাহকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ আনা হয়েছে।

তাদের দাবি সংগঠনের প্রচারনামূলক কাজে যাওয়ায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা প্রতিহিংসার বশবর্তী হয়ে আসাদুল্লাহকে টার্গেট করে।

শ্যামনগর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুস সামাদ।

এসময় তিনি বলেন, বৃহস্পতিবার সকালের দিকে কয়েকজন দায়িত্বশীল গুমানতলী কামিল মাদ্রাসায় দাওয়াতি কাজে যায়। একপর্যায়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সিনিয়র নেতারা আটকে পড়া কর্মীদের উদ্ধার করতে গেলে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপির ছেলে ফাহিম রাব্বির নেতৃত্বে তাদের উপর হামলা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ছাত্রশিবির সভাপতি আরও বলেন, নিরীহ ছাত্রদের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিগত দিনে তাদের নির্যাতনের শিকার স্থানীয়রা রাব্বির পিতা আওয়ামী লীগ দলীয় সাবেক এমপির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। আর সে সুযোগকে কাজে লাগিয়ে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে রাব্বি ও তার লোকজন নিজেদের মোটর সাইকেল ও ব্যক্তিগত গাড়ীর গ্লাসসহ ঘরের মধ্যে ভাঙচুরের নাটক মঞ্চস্থ করে।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, আহত নেতাকর্মীদের চিকিৎসা কাজে ব্যস্ত থাকার পরও উদ্দেশ্যমূলকভাবে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় তাদের দোষারোপ করা হচ্ছে।

এদিকে, সংবাদ সম্মেলনের পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রশিবির সভাপতি ইমামুল ইসলাম, নাহিদ হাসান, আমিনুর রহমান, আব্দুল্লাহ আল সিয়াম, মাসুম বিল্লাহ, শরিফুল ইসলাম প্রমুখ।

এদিকে নেতৃবৃন্দের উপর বৃহস্পতিবার হামলার ঘটনায় ছাত্রশিবিরের পক্ষ থেকে ১৪ জনের নাম উল্লেখ করে শ্যামনগর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে আহত শিবির কর্মীর পিতা ইদ্রীস আলী বাদী হয়ে আওয়ামী লীগ সাবেক এমপি অতাউল হক দোলনের দুই ছেলে ফাহিম রাব্বি ও আতাহার শিহাব রাহুলকে আসামি করে উক্ত মামলা করেন।

তবে সাবেক এমপির বাড়িঘরে হামলার ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে নিশ্চিত করেছেন ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান।

যদিও শিবির কর্মীরা সাবেক এমপি দোলনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!