বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৬ অক্টোবর ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আটকে গেল সালমান-সামিরার প্রেমকাহিনি

বিনোদন ডেস্ক: ভালোবেসে সামিরাকে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার অকালপ্রয়াত নায়ক সালমান শাহ। চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে ১৯৯০ সালের ১২ জুলাই তাঁদের পরিচয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা, প্রেম, বিয়ের সিদ্ধান্ত। সামিরাকে বিয়ের জন্য আত্মহত্যার চেষ্টাও করেছিলেন সালমান। ১৯৯২ সালের ২০ ডিসেম্বর গোপনে বিয়ে করেন সালমান-সামিরা। তাঁদের সেই প্রেমকাহিনি নিয়ে সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছিলেন নির্মাতা ছটকু আহমেদ। নাম ‘স্বপ্নের রাজকুমার’। তবে সালমানের মা নীলা চৌধুরীর আপত্তিতে ভেস্তে গেল সিনেমার কাজ।

ছটকু আহমেদ জানিয়েছেন, সালমান-সামিরার প্রেমকাহিনি পর্দায় তুলে ধরার পরিকল্পনা ছিল নায়কের প্রথম সিনেমার নির্মাতা সোহানুর রহমান সোহানের। সামিরার কাছে তাঁদের প্রেমকাহিনি শুনে সাজিয়েছিলেন গল্প। গত বছর সোহানের মৃত্যুর পর সেই গল্পে প্রাণ দিতে চেয়েছেন ছটকু আহমেদ। নতুন করে শুরু করেছিলেন প্রি-প্রোডাকশন। শিল্পী নির্বাচন করতে চেয়েছিলেন বিভিন্ন জেলা থেকে অডিশনের মাধ্যমে। কিন্তু নীলা চৌধুরী আপত্তি জানালে তা বন্ধ হয়ে যায়।
ছটকু আহমেদ বলেন, ‘২০২০ সালে সোহান সিনেমাটির উদ্যোগ নিয়েছিল। সেই সময় আমি আর সোহান সামিরার সঙ্গে কথা বলে সিনেমার গল্প সাজিয়েছিলাম। তাঁদের প্রেমকাহিনি অনেক সিনেম্যাটিক। সামিরার মুখে সেই গল্প শুনে আমাদের ভালো লেগেছিল। এ বছর সালমানের জন্মদিনের আগে আমার গল্পটির কথা মনে পড়ে। সালমান ও সোহানের স্মরণে সিনেমাটি তৈরির উদ্যোগ নিই। সামিরার সঙ্গে যোগাযোগ করলে সে সম্মতি দেয়। খবর পেয়ে কয়েকদিন আগে নীলা চৌধুরী লন্ডন থেকে ফোন করে আমাকে জানান, সালমানকে নিয়ে কোনো সিনেমা বানানো যাবে না। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া আছে তাঁদের। নীলা চৌধুরীর এ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিনেমাটির কাজ স্থগিত করেছি।’

স্বপ্নের রাজকুমার সিনেমাটি বন্ধ হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছেন নির্মাতা, আছে আক্ষেপও। ছটকু আহমেদ বলেন, ‘এটি সালমানের বায়োপিক নয়; দুই তরুণ-তরুণীর প্রেমকাহিনি। এই গল্পে নীলা চৌধুরীর তেমন ভূমিকা নেই। এরপরেও কেন তিনি প্রশ্ন তুলেছেন, সেটা আমার বোধগম্য নয়। গল্পটি সামিরার। তাই সামিরার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সামিরার সঙ্গে আমার ছবি দেখার পর সালমানের বেশ কয়েকজন ভক্ত গালাগাল করেছে। সব মিলিয়ে এখন আর সিনেমাটি নিয়ে ভাবতে চাইছি না।’

ছটকু আহমেদ আরও বলেন, ‘এ নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়াতে চাই না। এই গল্পটা আটকে থাকলে তাঁদের কী উপকার হবে, সেটা বুঝতে পারছি না। ২৮ বছর ধরে হত্যা-আত্মহত্যা নিয়ে যে চিৎকার করা হচ্ছে, তাতেই-বা সালমানের কী লাভ হলো? এই সময়ের মধ্যে তো সালমানের নামে কোনো একটা ইনস্টিটিউট হয়নি, তাঁকে নিয়ে কোনো বই বের হয়নি। তাঁদের মুখে একটাই গল্প—হত্যা, নাকি আত্মহত্যা?’

আপাতত কাজ বন্ধ হয়ে গেলেও ভবিষ্যতে সিনেমাটি ভিন্ন প্রেক্ষাপটে করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ছটকু আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১

কালিগঞ্জে হাতে-কলমে জলবায়ু সহনশীল চাষাবাদের পাঠ

২

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

৩

সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

৪

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

৫

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

৭

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

৮

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই আটক

৯

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

১০

কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনকে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের চিকিৎসা সহায়তা

১১

অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগের খেলা ১২ ডিসেম্বর

১২

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

১৩

কালিগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন সুমনা পারভীন

১৪

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওকে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা

১৫

‌দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

১৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

১৭

সাতক্ষীরা আদালত চত্বর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৮

বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান

১৯

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

২০
error: Content is protected !!