বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৫ নভেম্বর ২০২৩, ১২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বগুড়ায় ট্রাক-কাভার্ডভ্যান ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট: দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন রোববার (০৫ নভেম্বর) বগুড়ায় কয়েকটি ট্রাক এবং কাভার্ডভ্যান ভাঙচুর করা হয়েছে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুড়লে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরতলীর তিনমাথা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

বগুড়ায় সকালে শহরতলীর তিনমাথার তেলিপুকুর এলাকায় পুলিশ পাহারায় যানবাহন চলাচলের সময় পেছন থেকে চার থেকে পাঁচটি ট্রাক ও কাভার্ডভ্যানের সামনের গ্লাস ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে। এর পরিপ্রেক্ষিতে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াত৷ সকাল ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়। জামায়াতের বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। এছাড়া শহরের চারমাথা, তিনমাথা এবং সাবগ্রাম এলাকায় অবরোধের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, তিনমাথার তেলিপুকুর এলাকায় টিয়ারশেল নিক্ষেপ ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সকালে জামায়াত একটি ঝটিকা মিছিল বের করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মহাসড়ক থেকে চলে যায়।

সরকার পতনের একদফা দাবি এবং ঢাকায় গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, হামলায় নেতাকর্মীর মৃত্যু, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডাকে বিএনপি। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দিয়েছে। একই আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দফায় ৫ অক্টোবর ভোর থেকে ৭ অক্টোবর ভোর পর্যন্ত অবরোধ ডেকেছে বিএনপি ও জামায়াত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১০

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১১

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১২

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

১৩

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

১৪

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৫

গুরুতর আহত রাশমিকা

১৬

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১৭

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১৮

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৯

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

২০
error: Content is protected !!