বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ অক্টোবর ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মামলা তুলে নিতে বাদীকে হুমকি, থানায় জিডি

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রার আলোচিত শিক্ষক রেজাউল হত্যা মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মামলার বাদী নিহত স্কুল শিক্ষক রেজাউলের কন্যা ফারজানা আক্তার কয়রা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এতে বলা হয়, ফারজানা আক্তারের পিতাকে গত ৫ আগস্ট বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে একই এলাকার দুর্বৃত্তরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এ ব্যাপারে শিক্ষক রেজাউল করিমের কন্যা ফারজানা আক্তার বাদী হয়ে গত ১৬ আগস্ট ৭ জনকে আসামি করে কয়রা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৪। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে। এমতাবস্থায় মামলার আসামি মেহেদী হাসান লিটন, সোহরাব মোল্যা, রুহুল আমিন, সেলিম, ইমদাদুল হক মোল্যাসহ আরও অনেকেই গত ৮ অক্টোবর সন্ধায় মামলার বাদী ফারজানা আক্তারের বসতবাড়ির সামনে এসে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়া মামলায় সাক্ষী দিলে সাক্ষীদের ক্ষতি হবে বলে শ্বাসিয়ে যায়। সেই থেকে মামলার বাদী সহ সাক্ষীরা আতংকে দিন কাটাচ্ছে। এর প্রেক্ষিতে মামলার বাদী জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন ফারজানা আক্তার। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত

বেনাপোল চেকপোস্টে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

প্রায় ৬১ লাখ টাকা নিয়ে লাপাত্তা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ার শরিফুল

শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, যেভাবে আবেদন করবেন

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

১০

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

১১

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

১২

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

১৩

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১৫

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১৬

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১৭

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৮

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৯

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

২০
error: Content is protected !!