বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ অক্টোবর ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় দানা: সাতক্ষীরা উপকূলে বৈরী আবহাওয়া

সুলতান শাহাজান, শ্যামনগর: ঘূর্ণিঝড় দানার প্রভাবে সাতক্ষীরায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বিরাজ করছে বৈরী আবহাওয়া। চারদিকে যেন ঘনিয়ে আসছে অন্ধকার।

উপকূলের মানুষ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে দুশ্চিন্তায় থাকলেও এখনো নদ-নদীর পানি স্বাভাবিক রয়েছে। তবে, বৃষ্টির কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

এদিকে, ঘূর্ণিঝড় দানার সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলা ও জানমালের নিরাপত্তার স্বার্থে সাতক্ষীরায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন।

সাতক্ষীরা আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি আ ও কাল পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া নদ-নদীর পানি বৃদ্ধির তেমন কোনো পূর্বাভাস নেই।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় সাইক্লোন শেল্টারসহ জেলার ৮৮৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!