বাংলাদেশ, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৭ মে ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে ‘রিমাল’

ডেস্ক রিপোর্ট: ‘প্রবল ঘূর্ণিঝড়’ রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে খুলনার কয়রার নিকট অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ বৃষ্টিপাত বাড়িয়ে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে ‘ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জাগো নিউজকে বলেন, প্রবল ঘূর্ণিঝড়টি এখনো উপকূলে আঘাত হানছে। এটি কেন্দ্র থেকে সম্পূর্ণভাবে স্থলভাগে প্রবেশ করেছে। তবে দুপুরের আগে বৃষ্টির সঙ্গে এটি কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়াও এটি অতিক্রম করতে ২ থেকে ৩ ঘণ্টা লাগবে।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ (দশ) নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ (দশ) নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ০৯ (নয়) নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৯ (নয়) নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।

এছাড়াও খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দরসমূহকে ০৪ (চার) নম্বর নৌ-মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা/ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতিভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম নিয়ে সেমিনার

বৈকারী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

ইউপি সদস্যের বিরুদ্ধে বনদস্যুদের সহযোগিতার অভিযোগ

কয়রায় বাইসাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ

তালায় গাঁজা সেবনকারীর কারাদণ্ড

যোগদানের আগে ফের পরীক্ষায় বসতে হবে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাত আলম

দেবহাটায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

হাম ও উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর

১১

হামের টিকার সংকট নিয়ে ১০ বার সতর্ক ও ৫ বার চিঠি দেওয়া হয়: ইউনিসেফ

১২

উপকূলের তরুণদের মানবসম্পদে রূপান্তরে প্রয়োজন ‘দক্ষতা উন্নয়ন’ || আশিকুজ্জামান

১৩

পল্লবীতে উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৭ পুলিশ

১৪

জামায়াত ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না: মির্জা ফখরুল

১৫

সুন্দরবনে ট্রলার ডাকাতি, ১৭ জেলে অপহরণ

১৬

মাহফুজের বর্ণনায় আওয়ামী লীগ যেভাবে ব্যাক করেছে

১৭

পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

১৮

খুমেক হাসপাতালে আগুন, রোগীর মৃত্যু

১৯

মাকে মারধরের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে

২০
error: Content is protected !!