বাংলাদেশ, শনিবার, ০২ মে ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২ আগস্ট ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

করজোড়ে ক্ষমা চাইলেন পলক

ডেস্ক রিপোর্ট: পাঁচ কোটি শিক্ষার্থীর কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘আমাদের ভুল থাকতে পারে, অপরাধ থাকতে পারে। ভুলের শাস্তি আপনারা আমাদেরকে দেবেন। ভুল সংশোধনের সুযোগ দেবেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। কারণ শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না।’

শুক্রবার (২ আগস্ট) বিকেলে প্রতিমন্ত্রীর সিংড়ার বাসভবনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন পলক।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ আন্দোলনে রাজপথে ছিল। তাদের কেউ আঘাত করেনি, তারাও বিশৃঙ্খলা করেনি। পুলিশ শান্তিপূর্ণ রাখার জন্য সহযোগিতা করেছে, কোথাও শক্তি প্রয়োগ করেনি। বিএনপি-জামায়াত, ছাত্রদল-ছাত্রশিবির, জঙ্গি-সন্ত্রাসীরা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নাটোর-নওগাঁয় যেভাবে মানুষ হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখতো, সেই একইভাবে পুলিশ বাহিনীর সদস্য ও যুবলীগ কর্মীকে হত্যা করে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রেখেছে।’

এসময় পলক বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি।’

‘যেভাবেই হোক ছাত্রছাত্রী এবং কিশোর-কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, সেটা দূর করার উদ্যোগ নিতে হবে। সেটা আমাদের ঘর, প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে। ছাত্র-ছাত্রীদের চোখের ভাষা বুঝতে হবে’, বলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথ, অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

নির্মাণ শ্রমিক ও রঙ পালিশ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

ফার্নিচার ও রঙ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের র‌্যালি, আলোচনা ও অর্থ বিতরণ

ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালন

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মীরগাং ও গনেশপুর প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

দেবহাটায় র‌্যালি ও শ্রমিক সমাবেশ

কালিগঞ্জে মহান মে দিবস পালন, শ্রমিক ঐক্যের আহ্বান

১০

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

১১

ডিসি সম্মেলন শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

১২

নারীর শ্রম; ‘সহায়তা’ নয় ‘পেশা’ | এস এম জান্নাতুল নাঈম

১৩

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৪

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

শ্রমের স্বীকৃতি, উপকূলের নীরবতা | আশিকুজ্জামান

১৬

উপকূলে নারী শ্রমিকদের সংগ্রাম: কাজ সমান, মজুরি অর্ধেক

১৭

সাতক্ষীরায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

১৮

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

১৯

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705