বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৯ অক্টোবর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুলে ভর্তির আবেদন ১২-৩০ নভেম্বর, ডিজিটাল লটারি ডিসেম্বরে

ডেস্ক রিপোর্ট: দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ, ২০২৫ সালেও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করা হবে।

লটারির মাধ্যমে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা ১২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবে। এ প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আবেদন শেষে ডিসেম্বরে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অনুষ্ঠিত সভায় শূন্য আসনের তথ্য সংগ্রহ, আবেদনের সময়সীমা ও ডিজিটাল লটারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

মাউশি সূত্র জানায়, সভার সিদ্ধান্ত অনুযায়ী লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে শূন্য আসনের তথ্য চাওয়া হয়েছে। ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে এসব তথ্য দিতে হবে।

কোনো শ্রেণি শাখার জন্য শিক্ষার্থীর চাহিদা সংখ্যা কোনোভাবেই ৫৫ জনের বেশি দেওয়া যাবে না। তথ্য ফরমে ঢাকা মহানগরের প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে ‘ক্যাচমেন্ট’ এলাকা হিসেবে নির্ধারণ করবেন।

২০২০ সাল পর্যন্ত শুধুমাত্র প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হতো। করোনাভাইরাসের কারণে ২০২১ সাল থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়। এবছরও অন্তর্বর্তী সরকার সেই নিয়ম বহাল রেখেছে। ফলে ডিজিটাল লটারির মাধ্যমেই কে, কোন স্কুলে ভর্তির সুযোগ পাবে; তা নির্ধারণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!