বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ জুলাই ২০২৩, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতা হত্যা: একজনের স্বীকারোক্তি, ৭ জন রিমান্ডে

ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহজাহানপুরে যুবলীগ নেতা মোহাম্মদ অলিউল্লাহ রুবেলকে (৩৬) কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ৮ আসামির মধ্যে হাবিব আহসান (২২) নামে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর সাত আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ জুলাই) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক পৃথকভাবে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক স্বপন মিয়া আসামিদের আদালতে হাজির করেন। তাদের মধ্যে হাবিবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড এবং অপর সাত আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন আসামি হাবিবের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। অপরদিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন সাত আসামির চার দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- আলিফ হুসাইন (২১), রবিউল সানি (২১), মেহেদী হাসান (১৯), মো. শাহজালাল (৩৭), রফিকুল ইসলাম (৩৮), নুর আলম (৪২) ও সুমন মীর (২৮)।

সিএমএম আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম এ তথ্য জানান।

শনিবার (২২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।

২০ জুলাই রাত সোয়া একটার দিকে শাহজাহানপুরের গুলবাগে রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়। ওইদিন রাতে রুবেল শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় ১৭/১ নম্বর নিজ বাসায় ফিরছিলেন। এ সময় শাহজাহানপুরের গুলবাগ জোয়ারদার লেনে এলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর ফেলে রেখে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতি করতেন। কিন্তু কোনো পদে ছিলেন না। পাশাপাশি ব্যবসা করতেন। তার স্ত্রী তানজিনা কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য। এ ঘটনায় ২১ জুলাই নিহতের স্ত্রী তানজিনা বাদী হয়ে শাহজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!