বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ মে ২০২৪, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের জনসভায় জনস্রোত

ডেস্ক রিপোর্ট: আগামী ২১ মে অনুষ্ঠিতব্য সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুল ইসলামের জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই জনসভা এক সময় জনস্রোতে রূপ নেয়।

সোমবার (৬ মে) বিকেলে দোয়াতকলমের সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে জালালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ।

জনসভায় তালা উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু শাহীন সরদারের সভাপত্বিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিনুল ইসলাম, তালা উপজেলা আ. লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ আবুল কালাম, অ্যাড. মো. রবিউল ইসলাম, জালালপুর ইউনিয়ন আ. লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ ওহিদুল ইসলাম, অধ্যাপক তরুণ কুমার দাশ, প্রধান শিক্ষক আ: হক মোড়ল, খলিশখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, মুফতি মাওলানা আব্দুস ছালাম, শ্রীমন্তকাটি শহীদ স্মৃতি পাবলিক লাইব্রেরির সভাপতি মো. সাইফুল্লাহ মোড়ল, পল্লী চিকিৎসক মো. এনায়েত আলী সানা, মো. আকরাম হোসেন, প্রভাষক মোতাহার হোসেন বুলবুল, প্রভাষক মনিরুজ্জামান মনি, সহকারী শিক্ষক আ: সালাম, শেখ আমিরুল ইসলাম, খেশরা ইউনিয়ন যুবলীগ সদস্য কাজী হালিমুজ্জামান টুটুল, বিএল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন প্রমুখ।

এসময় চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুল ইসলাম বলেন, আমার জীবনের পুরো সময়টা কেটেছে কপোতাক্ষের তীর ঘেঁষে গড়ে উঠা জনপদগুলোতে। আমি শিক্ষাকতার পাশাপাশি রাজনীতি করেছি, অসংখ্য সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছি। আর এবার আপনাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় জনপ্রতিনিধি হতে মাঠে নেমেছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ভোট আপনাদের পবিত্র আমানত। আমি আশা রাখি, আপনারা দলমত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে গিয়ে ব্যক্তি দেখে ভোট দিবেন৷ এসময় তিনি তার নির্বাচনী প্রতীক দোয়াতকলমে ভোট দিয়ে তালা উপজেলাবাসীর জন্য কাজ করার সুযোগ করে দিতে সাধারণ ভোটারদের প্রতি আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০