বাংলাদেশ, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৭ ডিসেম্বর ২০২৩, ১:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পর্দায় সুশান্তের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অঙ্কিতা

বিনোদন ডেস্ক: অঙ্কিতা লোখন্ডের সাবেক প্রেমিক প্রয়াত সুশান্ত সিং রাজপুত। পর্দায় সুশান্তর কারো সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য দেখলেই মেজাজ হারাতেন অঙ্কিতা। সম্প্রতি বিগ বস সিজন সেভেন্টিনে প্রতিযোগী হয়েছেন অঙ্কিতা। স্বামী ভিকি জৈনের সঙ্গে বিগ বসের ঘরে পা রাখেন এই অভিনেত্রী। সেখানেই উঠে এসেছে সুশান্তের বিষয়ে বিভিন্ন কথা।

অভিনেত্রী জানান, সুশান্ত যখন পিকে ও শুদ্ধ দেশি রোমান্সে অভিনয় করেন, তখন তার সঙ্গে স্ক্রিনে অন্য নায়িকাদের ঘনিষ্ঠ দৃশ্য দেখে মেজাজ হারিয়েছিলেন তিনি।

অঙ্কিতা জানান, পর্দায় পরিণীতি ও আনুশকার সঙ্গে সুশান্তের ঘনিষ্ঠতা তিনি মেনে নিতে পারেননি। পিকে-তে আনুশকা শর্মাকে সুশান্ত যখন চুমু দেন সেই দৃশ্য দেখে তার মাথা ঘুরে যায়। তার মেনে নিতে কষ্ট হয় বলেও জানান অঙ্কিতা। এছাড়া শুদ্ধ দেশি রোমান্সে পর্দায় সুশান্তের একাধিক সম্পর্ক দেখে তিনি কেঁদে ফেলেছিলেন। শুধু তাই নয়, অভিনেত্রী যে রেগে যাবেন তা নাকি আগেই আঁচ করেছিলেন সুশান্ত। তাই অঙ্কিতার জন্য যশরাজের একটা সিনেমা হল বুক করেছিলেন অভিনেতা।

‘বিগ বস’ এ অঙ্কিতাকে নিয়ে নিরপত্তাহীনতায় ভিকি? জানালেন নিজেই
সুশান্তের মৃত্যুর মামলায় ফের বিপাকে আদিত্য
অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে আড্ডায় তিনি বলেন, আমরা একসঙ্গে ছবিটি দেখতে গিয়েছিলাম। ও যশ রাজ স্টুডিওতে পুরো থিয়েটার হল বুক করেছিল। সেখানে আমি আর সুশান্ত ছাড়া কেউ ছিল না। কারণ ও জানত যে আমার মাথা ঠিক থাকবে না এসব দেখার পর। এমনকি ওকে আঁচড়েও দিয়েছিলাম। ও সিনেমা হল থেকে পালিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। আমি পুরো ছবিটা দেখেছি এবং সমস্ত দৃশ্য দেখার পর বাড়িতে পৌঁছে খুব কেঁদেছিলাম।

এ অভিনেত্রী আরও জানান, ওই দৃশ্যগুলো দেখার পরে তিনি সুশান্তের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় সেগুলো তার চোখের সামনে ভেসে উঠত, তখন তিনি সুশান্তকে দূরে ঠেলে দিতেন।

কতদিন তারা একসঙ্গে ছিলেন? এমন এক প্রশ্নে অঙ্কিতা জানান, সুশান্তের এম এস ধোনি পর্যন্ত তারা সম্পর্কে ছিলেন। এরপর বিচ্ছেদ হয়ে যায়। তখন এ অভিনেত্রী জানান, ভিকিও তারই মতো। স্ক্রিনে অন্য কারোর সঙ্গে রোমান্স করছেন অঙ্কিতা, তা দেখলেই বন্ধ করে দেন ভিকি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা ব্যাংকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

১০

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

১১

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১২

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১৩

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১৪

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৫

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৬

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৭

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৮

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৯

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

২০
error: Content is protected !!