বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ এপ্রিল ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাহান্নামের শাস্তি থেকে নিজে বাঁচুন পরিবারকে বাঁচান

ডেস্ক রিপোর্ট: আজ (৪ এপ্রিল) ২৪ রমজান দিবাগত রাতে ইশার পর ২৫তম দিনের তারাবিহ নামাজে আমাদের দেশের মসজিদগুলোতে কোরআনের ২৮ নং পারা তিলাওয়াত করা হবে। এ পারায় রয়েছে সুরা মুজাদালাহ, সুরা হাশর, সুরা মুমতাহিনাহ, সুরা সাফ, সুরা জুমআ, সুরা মুনাফিকুন, সুরা তাগাবুনম, সুরা তালাক ও সুরা তাহরীম।

পবিত্র কোরআনের এ অংশে আমাদের দৈনন্দিন জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে শিক্ষা ও দিক-নির্দেশনা রয়েছে:

১. নিজে ইসলাম পালন করার পাশাপাশি নিজের পরিবারকে ইসলাম পালনে উদ্বুদ্ধ করা ও অন্যায় কাজ থেকে বিরত রাখার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবার-পরিজনকে আগুন হতে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ ও পাথর; যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকূল, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তারা সে ব্যাপারে তার অবাধ্য হয় না। আর তারা তা-ই করে যা তাদেরকে আদেশ করা হয়। (সুরা আত-তাহরীম: ৬)

২. আল্লাহর দেওয়া রিজিক ব্যয় করুন আল্লাহর নির্দেশিত পথে। আপনার ওপর অর্পিত ওয়াজিব দায়িত্বগুলো পালন করুন। সামর্থ্য অনুযায়ী নফল সদকাও করুন। আল্লাহ তআলা বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে (আল্লাহর নির্দেশিত পথে) ব্যয় কর তোমাদের মৃত্যু আসার আগে। কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরো কিছু কাল পর্যন্ত অবকাশ দিতেন, তাহলে আমি দান-সদকা করতাম আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। (সুরা মুনাফিকুন: ১০)

৩. জুমার দিন জুমার আজান হয়ে গেলে দুনিয়াবি সব কাজ কর্ম ছেড়ে দ্রুত জুমার নামাজের দিকে যেতে হবে। জুমার আজানের পর দুনিয়াবি কাজে ব্যস্ত থাকা নাজায়েজ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন জুমার দিনে নামাজের জন্য আহবান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন কর। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। (সুরা জুমুআ: ৯)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

এসিসির সভায় প্রথমবার তামিম

জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া&

ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তি

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা চলছে

সাব্বিরের ঝড়ো ব্যাটে বাংলাদেশ এইচপির জয়

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

ভার‌তের ও‌ডিশা উপকূ‌লে জাহাজ ডু‌বি‌তে নি‌খোঁজ সাতক্ষীরার মামুন

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১০

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

১১

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

১২

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

১৩

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

১৪

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

১৫

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

১৬

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

১৭

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

১৮

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১৯

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

২০
error: Content is protected !!