বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ জুন ২০২৪, ২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তুরস্কে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব তুরস্কে কুর্দি অঞ্চলে ভয়াবহ দাবানলে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা যোগাযোগ মাধ্যমে এই মৃতের সংখ্যা ঘোষণা করেছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দিয়ারবাকির এবং মারদিন প্রদেশে আগুন ছড়িয়ে পড়েছে এবং এতে আরও ৭৮ জন আহত হয়েছেন। এছাড়া এই দাবানলে শত শত প্রাণীরও মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এই দাবানল সৃষ্টির জন্য ‘ফসলের গোড়া পোড়ানোকে’ দায়ী করেছেন। ফসল কেটে নেওয়ার পর মাটিতে থেকে যাওয়া ফসলের অবশিষ্টাংশে আগুন দেয় কৃষকরা, এখান থেকেই দাবানল ছড়িয়েছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ধারণা।

শনিবার (২২ জুন) রাতে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে এই দাবানল শুরু হয় এবং শুক্রবার পর্যন্ত আগুনে কয়েকশ প্রাণী মারা গেছে। গত সপ্তাহে তুরস্কের বেশিরভাগ অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছে গিয়েছিল। আর এর জেরেই দেশটির বন ও বিভিন্ন এলাকা শুকিয়ে গেছে।

এর আগে ২০২১ সালের গ্রীষ্মে এমই এক আগুনে উপকূলীয় রিসোর্ট পুড়িয়ে দিয়েছিল এবং সেসময় ৯ জনের মৃত্যুও হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!