বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ নভেম্বর ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সরকারি জায়গা দখল রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে মাসিক উন্নয়ন সমন্বয়, আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

সভায় উপজেলা জুড়ে অজ্ঞান পার্টির উপদ্রব এবং চেতনা নাশক স্প্রে করে চুরি ডাকাতি প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহবান জানানো হয়।

সভায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একই সাথে উপজেলা ভূমি অফিস দালাল এবং হয়রানিমুক্ত করতে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের উপর জোর দেওয়া হয়।

এছাড়া মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে সীমান্তে কঠোর নজরদারি, চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধে টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওসার তুহিন, উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আকবর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আল রাজী টোকন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবুজ্জাম রাকিব, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

তালা প্রেসক্লাবের সভা

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত

দেশের ১৮ কোটি মানুষ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

ঘুমানোর আগে স্ক্রিন নয়, বই || ‎তারিক ইসলাম

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিলেন শান্তরা

বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১০

সমুদ্র পর্যটনে নতুন সম্ভাবনা সুন্দরবনের সৈকত || মো: মামুন হাসান

১১

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর

১২

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

১৩

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

১৪

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

১৫

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

১৬

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

১৭

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

১৮

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

১৯

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!