বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ এপ্রিল ২০২৪, ৩:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রচণ্ড গরমে লাইভ সংবাদে জ্ঞান হারালেন পাঠক

নিউজ ডেস্ক | প্রচণ্ড গরমে লাইভ সংবাদে জ্ঞান হারালেন খবর পাঠক। ঘটনাটি ঘটেছে কলকাতায় গত ১৮ এপ্রিল দূরদর্শনে টিভি স্টেশনে।

জ্ঞান হারানো সেই খবর পাঠক হলেন কলকাতার ছোট পর্দার পরিচিত মুখ লোপামুদ্রা সিনহা। ‘মিঠাই’সহ একাধিক দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সঞ্চালনা ও সংবাদ পাঠ করেন লোপামুদ্রা। এই সংবাদ পাঠের সময়ই ঘটেছে বিপত্তি।

গত শুক্রবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে হিটওয়েভে অজ্ঞান হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন লোপামুদ্রা।

ভিডিওতে লোপামুদ্রা বলেন, ‘লাইভ নিউজ চলাকালীন আমার রক্তচাপ মারাত্মক কমে যায়। আমি অজ্ঞান হয়ে যাই। ’

তিনি বিস্তারিত জানান, সংবাদ পড়ার সময়ে বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল। মনে হচ্ছিল, একটু পানি খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু সেই সময়ে কোনো বিরতি না আসায় পানি খেতে পারিনি। শেষমেশ একটা বিরতি এলে আমি ফ্লোর ম্যানেজারকে ইশারা করে পানি চাই। পানি পান করিও । তারপর আস্তে আস্তে চোখের সামনে টেলিপ্রম্পটারটা ঝাপসা হয়ে আসতে থাকে।

২১ বছরের ক্যারিয়ারে এমন ঘটনা এবারই প্রথম ঘটল বলেও জানান তিনি।

লোপা আরও জানান, তার এভাবে জ্ঞান হারানো দেখে তড়িঘড়ি ফ্লোরের সবাই ছুটে এসে তার চোখে-মুখে পানির ছিটা দেন। কিছুক্ষণ পর জ্ঞান ফেরে। পরে এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে বইছে তাপপ্রবাহ। অসহনীয় গরমে কাহিল কলকাতার বাসিন্দারা। একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রিরও ওপরে। যে কারণে সেখানে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, সোশ্যাল মিডিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

২

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

৩

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

৪

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৫

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৬

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৭

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৮

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৯

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১০

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১১

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১২

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১৩

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১৪

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৫

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৬

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৭

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৮

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

২০