বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ অক্টোবর ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা ও তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

এসএম নাহিদ হাসান: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পুষ্পকাটি ও সন্ধ্যায় তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেবহাটা কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম ও খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর ছেলে মোঃ মহাসিন গাজী (৪৮)।

এছাড়া আহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার জোড়সিং গ্রামের তোরাব আলীর ছেলে সাইদুর রহমান (৩৮) ও লোকমান গাজীর ছেলে জুলফিকার আলী (৪২)।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পুষ্পকাটি এলাকায় পৌঁছালে একটি মাহেন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সহকারী অধ্যাপক রবিউল ইসলাম।

অপরদিকে, জেলার তালার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোঃ মহাসিন গাজী (৪৮) নিহত হন। এসময় আহত হন সাইদুর ও জুলফিকার।

তালা থানার এসআই মোঃ আব্দুল্লাহিল আরিফ বলেন, স্থানীয়দের সহায়তায় তালা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেছেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!