বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ নভেম্বর ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিন্দী নদীর বেড়িবাঁধে ভাঙন

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নের পরানপুর বিজিবি ক্যাম্প এলাকায় কালিন্দী নদীর বেড়িবাঁধে আবার ভাঙন দেখা দিয়েছে। ভারত তাদের অংশে নদীভাঙন রোধে কারেন্টের খুঁটি ফেলায় অতিরিক্ত পানির চাপে শ্যামনগরে ভাঙন দেখা দিয়েছে বলে ধারণা করছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয়রা।

পাউবোর পক্ষ থেকে জানানো হয়, কালিন্দী নদীর বেড়িবাঁধের ৭০ মিটারের মতো ভেঙে গেছে। ভাঙন রোধে কাজ শুরু করা হয়েছে। গত চার মাস আগে অল্প জায়গায় নতুন করে ভাঙন দেখা দেয়।

পরানপুর গ্রামের আমির আলী জানান, গত চার মাস আগে এ জায়গাটায় অল্প ফাটল দেখা দেয়। দিন যত যাচ্ছে ভাঙন ততই বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড ভেকু মেশিন দিয়ে কাজ শুরু করেছে। স্থায়ীভাবে কাজ না করা গেলে আবার বাঁধ ভেঙে যাবে।

একই এলাকার নুর ইসলাম শেখ জানান, নদীর বেকন থাকার কারণে? সরাসরি পানির ঢেউয়ের ধাক্কা এ জায়গায় লাগার কারণে ভেঙে যাচ্ছে। যতদিন যাচ্ছে ভাঙন তত ভয়ঙ্কর হচ্ছে। স্থায়ীভাবে কাজ করা না গেলে এখান থেকে কয়েক দিন পর আবার ভেঙে যাবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, গত কয়েক মাস আগে পরানপুর বিজিবি ক্যাম্পের বেড়িবাঁধে ফাটল দেখা দেয়। যতদিন যাচ্ছে তত ভাঙনের পরিধি বাড়ছে?। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কাজ শুরু করেছে। কয়েক দিনের মধ্যে ভাঙনের পাশ দিয়ে সাপোর্টিং বাঁধ হয়ে যাবে। তবে এটা স্থায়ী কোনো সমাধান না।

পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, ভারত তাদের অংশে নদীভাঙন রোধে কারেন্টের খুঁটি ফেলছে। যে কারণে পানির পুরো ঢেউটা বাংলাদেশের বেড়িবাঁধে লাগছে। এ জন্য দিন দিন ভাঙন বাড়ছে। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আশা করি কয়েক দিনের মধ্যে ভাঙন রোধ করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!