বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ জুলাই ২০২৩, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্পর্শ করতে না দেওয়ায় প্রকাশ্যে নায়িকার সমালোচনা

বিনোদন ডেস্ক: দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। দিন কয়েক আগে বন্ধুর প্রাক্তন স্বামীকে বিয়ে করা নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এই মুহূর্তে ছবির প্রচারের কাজে ব্যস্ত নায়িকা। শিগগির মুক্তি পেতে চলেছে হানসিকা অভিনীত তামিল সিনেমা ‘পার্টনার’।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির প্রচার ঝলক। চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেখানেই নায়িকা প্রসঙ্গে তার সহ-অভিনেতার বক্তব্যে চারিদিক নিন্দার ঝড় ওঠেছে। এই ছবিতে নায়িকার বিপরীতে অভিনয় করেছেন আদি পিনিশেট্টি। যদিও নায়কের পক্ষ থেকে কোনো বিরূপ মন্তব্য শোনা যায়নি। কিন্তু সহ-অভিনেতা রোবো শঙ্করের বক্তব্যে খুবই বিরক্ত নায়িকা।

এই ছবিতে এমন একটি দৃশ্য ছিল যেখানে বলা হয়েছিল রোবোকে হাত দিতে হবে নায়িকার ঊরুতে। ব্যস সেই দৃশ্যের কথা শুনেই নাকি বেঁকে বসেছিলেন তিনি। শুধু তাই নয়, নিজের পা পর্যন্ত ছুঁতে দেননি হানসিকা। কিন্তু নায়ক আদির ক্ষেত্রে আবার ঘটেছিল সম্পূর্ণ উল্টো ঘটনা। তাকে দিব্যি নিজের ঊরুতে হাত দিতে দিয়েছিলেন হানসিকা। রোবো বলেন, ‘বুঝতে পারি হিরো হওয়ার এটাই সুবিধা।’ তার এই বক্তব্য শুনেই চারদিকে শুরু হয়েছে বিপুল সমালোচনা।

যদিও রোবো এই কথাগুলোকে মজার ছলেই বলেছেন বলে দাবি। তার পুরো বক্তব্যটিই ছিল মাতৃভাষায়। তাই প্রথমে বুঝতে পারেননি। পরে বুঝতে পেরে নাকি খুবই বিরক্ত হয়েছেন হানসিকা। শোনা যাচ্ছে, এই ঘটনায় রোবোর হয়ে হানসিকার কাছে ক্ষমাও চেয়েছেন ‘পার্টনার’ ছবির বাকি সদস্যরা।

উল্লেখ্য, ‘কোই মিল গ্যায়া’ সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন হানসিকা মোতওয়ানি। ‘টিনা’ চরিত্রে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। পরবর্তীকালে দক্ষিণী সিনেমাতে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। কাজ করেছেন বলিউডেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

খোলপেটুয়া নদীর দখল দূষণ ও নাব্যতা পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

গ্রামীণ ব্যাংকের চন্দনপুর-কলারোয়া শাখার চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

ভাইয়ের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

১০

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

১১

নলতায় ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের প্রচারাভিযান

১২

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা: জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে আয়োজন

১৩

৪শ বছরের প্রাচীন সোনাবাড়িয়া মঠ রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

১৪

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

১৫

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

১৬

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

১৭

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৮

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

২০
error: Content is protected !!