বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ জুলাই ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডি লিডের অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক: ছোট ছোট জুটিতে এগিয়ে যাচ্ছিল নেদারল্যান্ডস। তবে উইকেটও পড়ছিল।
১৬৩ রান না যেতেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু এরপর হাল ধরেন বাস ডি লিড। এই অলরাউন্ডারের সেঞ্চুরিতে চড়ে ওয়ানডে বিশ্বকাপে দশম দল হিসেবে জায়গা করে নিল ডাচরা। বাছাইপর্বে সুপার সিক্সে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারায়। ৯২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১২৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেন ডি লিড। এর আগে বল হাতে শিকার করেন পাঁচ উইকেট।

সমীকরণটা ছিল এমন, যে জিতবে তার হাতেই উঠবে বিশ্বকাপের টিকিট। আজকের ম্যাচের আগে স্কটল্যান্ডের ছিল ৬ পয়েন্ট। অন্যদিকে ডাচদের ছিল ৪ পয়েন্ট, তবে স্কটিশদের হারানোর পর পয়েন্ট টেবিলে রানরেটের কারণে এগিয়ে ছিল তারা।

বুলাওয়েতে টস জিতে আগে স্কটিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডস। ব্রেন্ডন ম্যাকমুলেনের সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রানের পুঁজি দাঁড় করায় স্কটিশরা। ১১০ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৬ রান আসে ম্যাকমুলেনের ব্যাট থেকে। এছাড়া ৬৪ রান করেন অধিনায়ক রিচি বেরিংটন। ডাচদের হয়ে ডি লিড ৫২ রানে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি দুটি শিকার রায়ান ক্লেইন।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৫ রান পায় নেদারল্যান্ডস। কিন্তু ৭ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন দুই ওপেনার বিক্রমজিত সিং (৪০) ও ম্যাক্স ও’দউদ (২০)। দুজনকেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মাইকেল লিস্ক। এরপর ওয়েসলি বারেসি ও তেজা নিদামানুরুও দ্রুত ফিরে গেলে মোমেন্টাম হারায় নেদারল্যান্ডস।

তবে একপ্রান্ত আগলে রাখেন ডি লিড। প্রথমে জুটি বাঁধেন স্কট এডওয়ার্ডসকে নিয়ে। সেটা অবশ্য ৫৫ রানের বেশি টেকেনি। তবে সাকিব জুলফিকারকে সঙ্গে নিয়ে আরও আগ্রাসী রূপ ধারণ করেন ডি লিড। তাতে ষষ্ঠ উইকেট জুটি থেকে ৬৯ বলে ১১৩ রান পায় নেদারল্যান্ডস। ডি লিড ১২৩ রানে ফিরে গেলেও ততক্ষণে ডাচদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে। ৪৩ বল হাতে রেখেই লক্ষ্য পাড়ি দেয় দলটি।

বাছাইপর্ব থেকে বিশ্বকাপের টিকিট কাটা আরেক দল হলো শ্রীলঙ্কা। ফাইনালে আগামী ৯ জুলাই ডাচদের মুখোমুখি হবে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০