বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের প্রথম ১৮+ সিনেমা ‌মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর

বিনোদন ডেস্ক: দেশের প্রথমবার ১৮+ সিনেমা আগামী ২৯ নভেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমার নাম ‘ভয়াল’। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন থেকে ‘এ’ গ্রেডে (প্রাপ্তবয়স্কদের জন্য) ছাড়পত্র প্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘ভয়াল’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।

সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ‘ভয়াল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তরুণ প্রযোজক আশিকুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবাল প্রমুখ।

অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘ভিন্নধর্মী গল্প। যদিও ‘এ’ গ্রেড তকমা পেয়েছে। তবে ছবির যে বার্তা, তা খুবই ইউনিক। যারা ছবিটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন আস্তে আস্তে অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে আমারও মনে হয়, ভয়াল একটা ভালো প্রভাব ফেলবে।’

অভিনেত্রী আইশা খান বলেন, ‘এক গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছি ভয়াল ছবিতে। পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করছি, প্রেম, ভালোবাসা, যন্ত্রণা পর্দায় তা ফুটে উঠেছে, আশাকরি দর্শকদের ভালো লাগবে।’

গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘প্রেম, রোমাঞ্চকর গল্পের সাথে ভয়াল ছবিতে মা বাবার সাথে সন্তানের ভালোবাসা ও ফুটে উঠেছে, পুরো পরিবার নিয়ে ভয়াল দর্শকদের দেখার আমন্ত্রণ রইলো, এতে বিনোদনের পাশাপাশি শিক্ষনীয় অনেক কিছু আছে। আশা করছি দর্শক নিরাশ হবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

সেই উপদেষ্টারা কে কোথায়

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

১০

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

১১

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

১২

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

১৪

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

১৫

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১৬

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৭

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১৮

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৯

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

২০