বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ নভেম্বর ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দখল ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় শ্যামনগরের আ.লীগ নেতা বাংলা কারাগারে

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা বাংলাকে ব্যবসা প্রতিষ্ঠান দখল, ভাঙচুর ও চাঁদা আদায়ের অভিযোগে দায়েরকৃত মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন সাতক্ষীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নয়ন কুমার বড়াল।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাড. আবু বক্কর ছিদ্দিকি।

এর আগে গত ৪ সেপ্টেম্বর সাতক্ষীরার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিএনপি কর্মী এসএম অরাবুজ্জামান মামলাটি (সিআর-৫৫/২৪) দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার পাতড়াখোলা গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে বিএনপি কর্মী এস.এম আরাবুজ্জামান দীর্ঘদিন ধরে বংশীপুর বাসস্ট্যান্ডে ২০টি দোকান নির্মাণ করে নিজে মাছের সেট, ব্যাংক ও বীমাসহ বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। পার্শ্ববর্তী ভৈরবনগর মৌজায় তার কৃষি জমিও রয়েছে। ২০১৪ সালের ৫ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত গোলাম মোস্তফা বাংলা তার ভাই ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জি.এম শুকুর আলী, ভাই আব্দুল কাদেরসহ নয়জন বাদীকে রক্ষায় চাঁদা দাবি করে। ২০১৪ সালের ১০ মার্চ সকালে গোলাম মোস্তফা ও শুকুর আলীর নেতৃত্বে বাদী এস.এম আরাবুজ্জামান এর নিকট দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে তাকে বিতাড়িত করেন। পরে ২০১৫ সালের ২০ জুন আসামিরা বাদীর কাছ থেকে চার লাখ টাকা চাঁদা আদায় করে। তাতেও আরাবুজ্জামান রক্ষা পাননি। গত ৩ আগস্ট বাদি তার ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেওয়ার চেষ্টা করলে আসামি গোলাম মোস্তফাসহ অন্যান্যরা ভাঙচুর চালিয়ে পাঁচ লাখ টাকার মালামাল ভাঙচুর করে। এ সময় আবারো ব্যবসায়ী এস.এম আরাবুজ্জামান এর নিকট ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। টাকা না দেওয়ায় তাকে আবারো বিতাড়িত করা হয়। পরিস্থিতি অনুকূলে পেয়ে এসএম অরাবুজ্জামান গত ৪ সেপ্টেম্বর সাতক্ষীরার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা (সিআর-৫৫/২৪) দায়ের করেন। মামলায় গাজী গোলাম মোস্তফা, তার ভাই ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান জি.এম শুকুর আলী, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদেরসহ নয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৬ জনকে আসামি করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!