<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ নভেম্বর ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বিএনপির গণসমাবেশ: সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

কালিগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী পার্কে উপজেলা বিএনপির আহবায়ক ও কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির প্রমুখ।

এ সময় জেলা তাঁতী দলের আহবায়ক হাসান শাহরিয়ার রিপন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, জেলা জাসাস’র আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মিলন, জেলা তরুণ দলের সভাপতি আব্দুর রউফ রাজা, সহসভাপতি তাজুল হাসান সাদ, সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহসান হাবলু, জেলা ওলামা দলের আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সহকারী অধ্যাপক খায়রুজ্জামান রঞ্জু, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক কাজী রাইসুল ইসলাম, শ্যামনগর উপজেলা কৃষকদলের আহবায়ক মো. নুরুজ্জামানসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে সৈয়দ ইফতেখার আলী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১০

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১১

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১২

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৩

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

১৪

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৫

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১৭

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১৮

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

২০
error: Content is protected !!