বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৬ নভেম্বর ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কার্গো জাহাজের সাথে সংঘর্ষে নৌকা ডুবি, জেলে নিখোঁজ

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের ভেতরে মালবাহী কার্গো জাহাজের সাথে সংঘর্ষে একটি জেলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কাঁকড়া আহরণকারী এক জেলে নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনভর নিখোঁজ জেলের সন্ধানে বন বিভাগ ও নৌপুলিশের সদস্যরা তল্লাশী চালালেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি। এর আগে সোমবার গভীর রাতে সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ বজবজা টহল ফাঁড়ির ঝপঝুপিয়া নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম নুরুল ইসলাম (৪৮)। তিনি উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের শেখসরদারপাড়া গ্রামের জব্বার শেখের ছেলে।

তবে, তার সহকর্মী জাকির হোসেন সাতরে নদীর কিনারায় উঠতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, রাতের আধারে কার্গো জাহাজের সাথে মুখোমুখি সংঘর্ষে তাদের নৌকা ডুবে যায়। নৌকায় দুই জন জেলে থাকলেও এক জন সাতরে নদীর কিনারায় ওঠে, সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। অপর জেলে এখনো নিখোঁজ রয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, নিখোঁজ জেলের সন্ধ্যান পেতে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

১০

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

১১

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১২

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১৩

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১৪

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৫

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৬

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৭

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৮

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৯

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২০
error: Content is protected !!