বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৪, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় ইউপি সদস্যের বিরুদ্ধে দুস্থ নারীর ভিডব্লিউবির চাউল আত্মসাতের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: ভিডব্লিউবি কর্মসূচির আওতায় কার্ডধারী দুস্থ নারীদের প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেয় সরকার। তবে এই চাল পান না কার্ডধারী উপকারভোগী। নিজে জানেনও না যে তার নামে কার্ড রয়েছে। অথচ এসব চাল প্রতি মাসে ঠিকই তুলে নেওয়া হচ্ছে।

এমনই একটি অভিযোগ উঠেছে খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল আজিজ সরদারের বিরুদ্ধে। অভিযোগ, তিনি হামিদা বেগম (৩০) নামে এক নারীর চাউল গত ২৩ মাস ধরে আত্মসাৎ করে আসছেন। এঘটনায় ভুক্তভোগী হামিদা বেগম চাউল উদ্ধার ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দুস্থ নারীদের খাদ্য সহায়তার লক্ষ্যে অনলাইনে আবেদন নেওয়া হয়। হামিদা বেগম অনলাইনে আবেদনের পর যাচাই বাছাইয়ের মাধ্যমে ২০২৩-২০২৪ চক্রে তালিকা ভুক্ত হন। তবে, সেটা তিনি জানতেন না। এই সুযোগে মেম্বার আঃ আজিজ সরদার তাকে চাউল প্রদান না করে সমুদয় চাউল নিজে উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

বিভিন্ন সময়ে জানতে চাইলেও তার নাম তালিকায় নেই বলে জানান ওই ইউপি সদস্য।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, পরে হামিদা বেগম বিশ্বস্ত সূত্রে জানতে পারেন তার নামে ভিডব্লিউবির কার্ড আছে এবং গত ২৩ মাসের চাউল উত্তোলনও করা হয়েছে।

এ বিষয়ে আমাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আঃ আজিজ সরদারের কাছে জানতে তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পাওয়া যায়।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০