বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৬ ডিসেম্বর ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বো মা বিস্ফোরণ ভাঙচুর গু লি

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, দোকান ভাঙচুর ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের ময়ূরী সিনেমা হলের সামনে দু’দফায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাগআঁচড়ার ইসমাইলের ছেলে যুবদল নেতা মাসুদ ও সাতমাইল এলাকার কপিল উদ্দীনের ছেলে যুবদল নেতা বাবর আলী বাবু দু’জনই বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের অনুসারী। তাদের দু’জনের মধ্য ইউনিয়ন যুবদলের আগামী কমিটিতে পদ ও স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পুর্ব শত্রুতা ছিলো। তারই জেরে বুধবার মাসুদের নেতৃত্বে বাবুকে বাগআঁচড়া বাজারে গতিরোধ করে মারধর করা হয়। পরে বাবুর পক্ষের নেতা-কর্মীরা খবর পেয়ে রাত ১২টার দিকে মোটর সাইকেল বহর নিয়ে ময়ূরী সিনেমা হলের সামনে এসে মাসুদের বাবা ইসমাইলের দোকানঘর ভাঙচুর করে কয়েক রাউন্ড গুলিবর্ষণসহ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

পরে বৃহস্পতিবার সকালে আবারও মোটরসাইকেল বহর নিয়ে এসে মাসুদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি বোমা নিক্ষেপ করে চাইনিজ কুড়াল দিয়ে দুটি মোটরসাইকেল কুপিয়ে চলে যায়।

এ ব্যাপারে বাবু জানান, বুধবার রাতে মাসুদ আমার মোটরসাইকেল গতিরোধ করে জোরপূর্বক মারধর করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে ঘটনাটি আমাদের নেতা-কর্মীদের জানালে তারা মাসুদের বাড়ির সামনে গিয়েছিলো শুনে আমি সেখানে যেয়ে তাদের ফিরিয়ে এনেছি। রাতে ও সকালে তারা নিজেরা বোমা মেরে গাড়ি ভাঙচুর করে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে। কোন অভিযোগ বা মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!