বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ জুলাই ২০২৪, ১:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গভবন অভিমুখে পদযাত্রা করেছেন শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) দুপুর ১২টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে পদযাত্রা শুরু হয়।

এতে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী।

পদযাত্রাটি শাহবাগ হয়ে মৎস্য ভবন মোড় দিয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে বঙ্গভবন যাবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।

সাড়ে ১২টা নাগাদ আন্দোলনকারীদের গণপদযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে পৌঁছায়।

সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে স্লোগান দেন তারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেইট থেকে মৎস্য ভবন পর্যন্ত রাস্তায় যানবাহন থাকায় কোটা আন্দোলনকারীদের বিপরীত পাশের রাস্তা ধরে মৎস্য ভবনের দিকে এগোতে দেখা যায়।

তবে পদযাত্রায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেননি শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

২

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

৩

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৪

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৫

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৬

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৭

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৮

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৯

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

১০

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১১

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১২

পদত্যাগ করলেন ইশরাক

১৩

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৪

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৫

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৬

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৭

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৮

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৯

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

২০