বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ জানুয়ারি ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কল্যাণে আমৃত্যু কাজ করবো: ডা. রুহুল হক

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, শুধু দেবহাটা-আশাশুনি ও কালীগঞ্জের মানুষ নয়, গোটা সাতক্ষীরাবাসী আমাকে কতটা ভালোবাসেন তা ইতোমধ্যেই আমি উপলব্ধি করতে পেরেছি। ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা আমাকে যে বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করেছেন, সেজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সাতক্ষীরার উন্নয়ন ও এ জনপদের মানুষের কল্যাণে আমৃত্যু নিরালসভাবে কাজ করে যাবো। গত ১৫ বছরে আমি সাধ্যমতো সাতক্ষীরার উন্নয়ন করার চেষ্টা করেছি। যে কাজগুলো বাকি আছে তার পাশাপাশি বিশেষ করে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ, সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, সুন্দরবন ঘিরে পর্যটন খাতের প্রসার ও রেললাইন স্থাপন প্রকল্প বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করবো।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রুহুল হক এমপি এসব কথা বলেন।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ডা. রুহুল হক এমপিকে বরণ করে নেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, আওয়ামী লীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সহ-সভাপতি শেখ তাজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুল ইসলাম, ইউপি সদস্য মোনায়েম হোসেন, আজগর আলী, মো. নুরুজ্জামান, মিজানুর রহমান, আসমাতুল্যাহ গাজী আসমান, শওকত হোসেন, মাহমুদ হোসেন, জাকির হোসেন, মনিরুল ইসলাম, ফরিদা পারভীন, খাদিজা খাতুন, রাহিলা পারভীন, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!