বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১২ ডিসেম্বর ২০২৪, ২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গ্রামীণ খেলা ও ক্রীড়া উৎসব

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গ্রামীণ খেলা ও ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সাতক্ষীরা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় এই উৎসবের আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা আজও স্রোতের মূল ধারায় আনতে পারিনি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সাবেক নির্বাহী সদস্য মো. আলতাপ হোসেন, বিসিবির ডিস্ট্রিক্ট কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু, সম্প্রীতি বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্প্রীতি বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের শিক্ষক দীপা রানী মন্ডল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

১

বাংলাদেশের জন্য যা কিছু সম্ভব আমি করব: এরদোয়ান

২

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

৩

১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

৪

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

৫

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

৬

শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

৭

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

৮

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

৯

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১০

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

১১

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

১২

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১৩

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১৪

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৫

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

১৬

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১৭

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

১৮

হরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুন

১৯

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম

২০