বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৭ ডিসেম্বর ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য রাশিদুল গ্রেপ্তার

সুলতান শাহাজান, শ্যামনগর: আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য রাশিদুল ইসলাম (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনা ব্রিজ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

শ্যামনগর-সাতক্ষীরা-যশোর এলাকার মোটরসাইকেল চোর সিন্ডিকেট বাক্কার বাহিনীর দ্বিতীয় প্রধান রাশিদুল উপজেলার বংশীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।

এসময় তার নিকট থেকে একটি চোরাই ডিসকভার ১২৫ সিসির মোটর সাইকেল উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্লা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে একটি মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটক করে। জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে চুনার ব্রিজ এলাকায় পৌঁছে মোটর সাইকেলটি বন্ধ হলে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাকে উদ্ধার করে। পরে মোটর সাইকেল মালিক মোহাম্মদ আলীর দায়েরকৃত চুরির মামলায় শুক্রবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত রাশিদুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর, যশোর, চুয়াডাঙ্গা, খুলনার ও সিরাজগঞ্জে মোটরসাইকেল চুরির ১০টি মামলা রয়েছে। জামিন নিয়ে বাইরে এসে রাশিদুল ও তার লোকজন একই অপকর্মে জড়িত হয় বলেও তিনি জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

১

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

২

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

৩

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

৪

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

৫

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

৬

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

৭

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

৮

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৯

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১১

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১২

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১৩

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

১৪

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

১৫

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১৬

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

১৭

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১৮

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১৯

আজ শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

২০