বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১১ নভেম্বর ২০২৩, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে যুবলীগের ভূমিকা অপরিসীম: উপমন্ত্রী হাবিবুন নাহার

আলী আজীম, মোংলা (বাগেরহাট): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে যুবলীগের বলিষ্ঠ অংশগ্রহণ দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। যুবলীগের কোনো নেতাকর্মী অবহেলিত থাকবে না। বঙ্গবন্ধুর আদর্শের পথ অনুসরণ করেই তারা দেশ ও জাতির জন্য কাজ করে যাবে।

শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় মোংলা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে যুব এই সংগঠনটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। বহু চড়াই উৎরাই পেরিয়ে সংগঠনটি আজ ৪৯ বছরে পা রেখেছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে।

উপজেলা যুবলীগের সভাপতি মো: ইস্রাফিল হাওলাদার’র সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী ইজারাদার, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি এস এম কবির হোসেন প্রমুখ।

এর আগে মোংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল ও শোভাযাত্রা সহকারে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেন। নেতাকর্মীরদের শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান স্থল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১০

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১১

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১২

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৩

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৪

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৫

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৬

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৭

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

১৮

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১৯

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

২০
error: Content is protected !!