বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৫ অক্টোবর ২০২৩, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্ম হলে এবার ভোট দিতে পারবেন না

ন্যাশনাল ডেস্ক: যাদের জন্ম ২০০৫ সালের ১ জানুয়ারির পর, তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত এক মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর বলেন, রেজিস্ট্রেশন হওয়া যে নাগরিকদের জন্মতারিখ ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

শুধুমাত্র ওই ভোটারদের নাম ও প্রয়োজনীয় তথ্য ভোটার তালিকায় থাকবে। যে নিবন্ধনকারীদের জন্ম তারিখ ২০০৫ সালের ১ জানুয়ারির পর, তারা জাতীয় পরিচয়পত্র পেলেও ভোটার তালিকায় তাদের নাম থাকবে না এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

প্রকৃতপক্ষে নিবন্ধিত হলেও তারা ভোটার হওয়ার উপযুক্ত বয়সসীমায় পৌঁছায়নি। বিষয়টি মাঠ পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন।

এনআইডি মহাপরিচালকের এই প্রস্তাবের পর আলোচনার মাধ্যমে সমন্বয় সভায় বিষয়টির ব্যাপক প্রচারের জন্য সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে ইসি সচিব মো. জাহাংগীর আলম তা বাস্তবায়নের জন্য মহাপরিচালককে নির্দেশনাও দিয়েছেন।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, প্রচারপত্র ছাড়াও বিভিন্ন প্রচার মাধ্যমে বিষয়টি নিয়ে প্রচার চালানো হবে।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল দিয়ে জানুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!