বাংলাদেশ, রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২ সেপ্টেম্বর ২০২৪, ১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও এসপি মঞ্জুরুল কবীরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটায় মারুফ হোসেন (২৪) ও আবুল কালাম (২২) নামে দুই শিবির কর্মীকে কথিত বন্দুকযুদ্ধের মাধ্যমে হত্যার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, তৎকালীন এসপি চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা আমলী আদালত-৭ এ নিহত মারুফ হোসেনের ভাই মোঃ মোকফুর হাসান বাদী হয়ে মামলাটির আবেদন করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মনিরুজ্জামান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস, এসআই জিয়াউল হক, মজিবর রহমান, মোঃ আছাদুল হক, মঞ্জুরুল ইসলাম মঞ্জুর এসআই শেখ আলী আকবর, এসআই , তপন কুমার সিংহ, এসআই মোঃ ইউনুস আলী গাজী, এসআই তানভীর হাসান, পিএএসআই মদন মোহন অধিকারী, এএসআই দেবাশীষ অধিকারী, এএসআই শফিকুল ইসলামসহ ৬৩ জন।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৪ সালের ২৬ জানুয়ারি দেবহাটায় গ্রেফতারের পর ছাত্র শিবিরের দুই নেতা মারুফ হোসেন ও আবুল কালামকে গুলি করে উল্লিখিত ব্যক্তিদের সহযোগিতায় পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে প্রান্তিক কৃষকদের মাঝে লবণ সহিষ্ণু বীজ ও সার বিতরণ

এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

সিঁথির ‘বসন্তের কোকিল’-এ নজর কাড়লেন অলংকার

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

কেন বাতিল হলো ইরানের সেই ‘উইনিং গোল’?

উন্নয়ন সংস্থা লিডার্স’র বার্ষিক সাধারণ সভা

বিয়ের অতিথি ১০০ ছাড়ালে গুনতে হবে জনপ্রতি ২৫ টাকা

বিশ্বকাপ উন্মাদনায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

পাইকগাছায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

১০

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

১১

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলন আরও গতিশীল করে তোলার আহবান

১৩

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার আব্দুল হালিম

১৪

বি.ডি.এফ প্রেসক্লাবের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

১৫

ডেউয়া’র পুষ্টিগুণ জানলে অবাক হবেন ‎তারিক ইসলাম

১৬

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

১৭

নিউজিল‍্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

১৮

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি

১৯

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

২০
error: Content is protected !!