বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৬ মার্চ ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে নির্মাণাধীন ব্রিজে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরার আশাশুনিতে নির্মাণাধীন ব্রিজে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো একজন।

বুধবার (৬ মার্চ) ভোরে আশাশুনি উপজেলার কাঁদাকাটির ধাপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৮) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম (১৮)। আহত হয়েছেন তাদেরই সহযাত্রী তারক ঘোষের ছেলে কর্নেল ঘোষ (১৭)।

দরগাহপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, তালার জেঠুয়া থেকে যজ্ঞ দেখে ফেরার পথে তারা দুর্ঘটনায় পতিত হয়েছে। চলার পথে হঠাৎ নির্মাণাধীন ব্রিজ দেখে ব্রেক করায় নিয়ন্ত্রণ হারিয়ে সাইড পিলারে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একজন আহত হয়।

তিনি বলেন, ব্রিজটির কাজ তিন বছরেও শেষ করেনি ঠিকাদার। এজন্য প্রায় এখানে দুর্ঘটনা ঘটছে।

আশাশুনি থানার এসআই আব্বাস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০