বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৬ জুলাই ২০২৩, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির কালকী স্লুইস গেটের পলি অপসারণের কাজ শুরু

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের সীমান্তে অবস্থিত কালকী স্লুইস গেটের নদী অংশের পলি অপসারণের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম পলি অপসারণের কাজ উদ্বোধন করেন।

এর মাধ্যমে এলাকার পয়ঃনিস্কাশন ব্যবস্থা সচল হবে এবং বড়দলের কৃষকরা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর তত্ত্ববধানে উদ্বোধনী দিনে ৪০জন শ্রমিক পলি অপসারণের কাজে অংশ নেন।

পরে ভ্যেকু মেশিনের সাহায্যে কপোতাক্ষ নদের অংশে ভরাট হয়ে থাকা পলি অপসারণের কাজ শুরু হবে বলে জানাগেছে।

জমে থাকা পলি অপসারণ করা গেলে ফটিকখালী, খালিয়া, রাউতাড়া, পিরোজপুর, দূর্গাপুর, গজুয়াকাটি, চেউটিয়া গ্রাম ও বিল এবং বড়দল ইউনিয়নের কিছু অংশের হাজার হাজার বিঘা ধানের জমি ও মৎস্য ঘেরের পানি নিঃষ্কাশনের একমাত্র উপায় এই স্লুইস গেটটি ব্যবহার করে কৃষকরা উপকৃত হবে।

এসময় ইউপি সদস্য খায়রুল ইসলাম, রামপদ সানা, হাসমত ঢালী, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, কালকী স্লুইস গেটে পলি পড়ে ভরাট হয়ে গেছে। আগে একবার পলি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করতে অনীহা প্রকাশ করায় তা বন্ধ হয়ে যায়। চলতি বর্ষা মৌসুমে গজুয়কাটিসহ কয়েকটি এলকায় জলাবদ্ধতার সংবাদটি আমি পাওয়া মাত্রই সাতক্ষীরা-৩ আসনের এমপি ডা. আ ফ ম রুহুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীমবরণ চক্রবর্তী ও সাতক্ষীরা জেলা প্রশাসককে অবহিত করি। ফলশ্রুতিতে পানি উন্নয়ন বোর্ড-২ এর মাধ্যমে পলি অপসারণ কাজ শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!