বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ আগস্ট ২০২৪, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পানি ছাড়ার আগে সতর্ক করতে ভারতকে বার্তা দেওয়া হবে: রিজওয়ানা হাসান

ডেস্ক রিপোর্ট: দুই দেশের অভিন্ন নদীগুলো থেকে পানি ছাড়ার আগে আগাম সতর্কতা দেওয়ার জন্য ভারতে বার্তা পাঠানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে হবিগঞ্জে খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক আইনে বলা আছে, প্রতিবেশী দেশের সঙ্গে যদি চুক্তি নাও থাকে তারপরও কেউ কারও ক্ষতি করতে পারবে না; এক দেশ অন্য দেশকে সহযোগিতা করবে। ’

ভারতের সঙ্গে বাংলাদেশের কিছু নদী নিয়ে চুক্তি আছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘উজানের দেশ থেকে পানি ছাড়ার আগে ভাটির দেশকে জানানোর কথা। তাহলে মানুষজনকে সড়িয়ে নেওয়া যায়। কিন্তু এবার সেটি প্রতিপালিত হয়নি। এবারের অবস্থা থেকে শিক্ষা নিয়ে- যতগুলো অভিন্ন নদী আছে সেগুলো থেকে পানি ছাড়লে যেন বাংলাদেশকে আগাম সতর্কতা দেওয়া হয় সে ব্যাপারে ভারতের কাছে বাংলাদেশের বার্তা পৌঁছানো হবে ‘

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের হাইকমিশনের বৈঠকেও এ বিষয়টি উত্থাপিত হয়েছে’ কথাটি তিনি যোগ করেন।

ফেনির বন্যা পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বন্যা মোকাবিলায় ড্রেজিং অথবা পলি ব্যবস্থাপনার অন্যান্য মাধ্যমে আন্তঃদেশীয় নদীগুলোকে খননের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বন্যা কমে গেলেও বাধাহীনভাবে পানি নেমে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় থাকবে। কারণ, অবৈধ দখলের কারণে নদীপথ সংকুচিত হয়ে গেছে। এক্ষেত্রে উজান থেকে নেমে আসা পলি ব্যবস্থাপনায়ও প্রাধান্য দেওয়া দরকার। ’

‘নদীতে অবৈধ দখলের ব্যাপারে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে কি না? প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অবৈধ দখলদাররা নদীতে বড় আকারের স্থাপনা করেছে। কর্মপরিকল্পনার ভিত্তিতে তাদের বিরুদ্ধে বৈষম্যহীনভাবে অভিযান চালানো হবে। ’

তিনি আরও বলেন, ‘হবিগঞ্জকে বাঁচানোর জন্য খোয়াই নদীকে রক্ষা করা ছাড়া কোন পথ নেই। অল্প টাকা ব্যয় করে যেভাবে নদী বাঁচানো যায় সরকার সেভাবেই কাজ করবে। ’

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ও রাঙ্গেরগাঁও এলাকায় খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করেন।

সেখানে হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান ও হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্র পর্যটনে নতুন সম্ভাবনা সুন্দরবনের সৈকত || মো: মামুন হাসান

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

১০

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

১১

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১২

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১৩

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১৪

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১৫

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৬

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৭

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৮

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৯

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

২০
error: Content is protected !!