বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে জিতে শ্যামনগর পৌরসভা চ্যাম্পিয়ন

সুলতান শাহাজান, শ্যামনগর: এমন ফাইনালের অপেক্ষাতেই ছিল শ্যামনগর সরকারি মহাসিন কলেজ মাঠের হাজার হাজার দর্শক। শেষ ওভারের আগেও বোঝা উপায় ছিল না কোন দল জিতবে। ফাইনাল ম্যাচের পুরা সময়টা জুড়ে ছিল টান টান উত্তেজনা। তবে শেষ মুহূর্তে সুপার ওভারে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শ্যামনগর পৌরসভা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে শ্যামনগর সরকারি মহাসিন কলেজ মাঠে ফ্ল্যাড লাইটের আলোয় মুন্সিগঞ্জ ইউনিয়নকে সুপার ওভারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুন্সিগঞ্জ ইউনিয়ন। ব্যাটে নেমে তারা ১০ ওভারে ৯২ রান সংগ্রহ করে। জবাবে শ্যামনগর পৌরসভার ইয়াছিন আলী শেষ বলে ছয় মেরে দলীয় ৯২ রান তুলে ম্যাচে সমতা ফেরান। এতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে শ্যামনগর পৌরসভা ১৪ রান করে। জবাবে মুন্সিগঞ্জ ইউনিয়ন মাত্র ৭ রান করতে সক্ষম হয়। এতে টানা তৃতীয় বার চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে শ্যামনগর পৌরসভা।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশেক এলাহী মুন্না, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদুল আলম দোহা প্রমুখ।

টুর্নামেন্টটি আয়োজন করে শ্যামনগর ইউনাইটেড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০